নতুন আপডেটে বেশ কিছু ফিচার নিয়ে এল টেলিগ্রাম!

ম্যাসেজিং অ্যাপ ইনস্ট্যান্ট ম্যাসেজিং প্লাটফর্ম টেলিগ্রাম ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। আর সেই জনপ্রিয়তার কথা মাথায় রেখে টেলিগ্রামের ৮.০ এর বেটা ভার্সনে বেশ কিছু নতুন ফিচার নিয়ে নিজেদের অ্যাপটিকে নতুন আপডেট অবমুক্ত করেছে টেলিগ্রাম। 

গিজ চায়নাতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়,  অ্যান্ড্রয়েড এবং ম্যাক অপারেটিং সিস্টেম উভয় প্ল্যাটফর্মের জন্যেই নতুন আপডেট সহ টেলিগ্রামের ৮.০ এর বেটা ভার্সন অবমুক্ত করা হয়েছে। ডেভেলপররা এবার অ্যাপটিতে যোগাযোগ, চ্যাটিং ব্যবস্থাপনা এবং নিউজ ফিডের অনেকগুলো নতুন অপশন যুক্ত করেছেন। অ্যাপে আসা নতুন ফিচারগুলো হচ্ছে- 

টাইমলাইন-
আপডেট অ্যাপটিতে সোয়াইপ করেই একটা সংবাদ পড়া শেষে অপঠিত আরেকটি সংবাদ চ্যানেলে চলে যাওয়া যাবে।  এই সুবিধাটি ফোল্ডারে নির্ধারিত চ্যানেল এবং সাধারণ তালিকা দুই যায়গাতেই কাজ করবে বলে জানানো হয়েছে প্রতিবেদনটিতে। 

সেন্ডারের নাম না জানিয়ে ম্যাসেজ ফরোয়ার্ড
অন্যান্য ম্যাসেঞ্জারে এই অপশনটি থাকলেও এবারই প্রথম টেলিগ্রামে এই সুবিধাটি যুক্ত করা হলো। নতুন আপডেটের কারণে অ্যাপটির মধ্যে ম্যাসেজ ফরোয়ার্ড সিস্টেমে এখন আর সেন্ডারের নাম ফরোয়ার্ড হবে না। এই সেবাটি এক্টিভেট করটে ম্যাসেজে ক্লিক করতে হবে, চ্যাট সিলেক্ট করে ফরোয়ার্ড করে দিলেই হবে।

অ্যাডভার্টাইসিং লেবেলিং:
কিছু পোষ্টের লেখনিতে পৃষ্ঠপোষকদের (স্পন্সর) উপস্থিতি দেখা যায় যেখানে বিজ্ঞাপনের কিছু বার্তা নির্দিষ্ট করা থাকে। এটা খুব সম্ভবত তাদের সেবার মধ্যে বিজ্ঞাপনের উপস্থিতির অগ্রদুত যা ইতোমধ্যেই পাভেল দ্রোভ বলেছেন। 

রেকর্ড ভয়েস চ্যাট:
নতুন এই ফিচারটি আপনাকে কেবল ভয়েস চ্যাটের সাউন্ডট্র্যাকই নয়, সাথে থাকা ভিডিও সিকোয়েন্সও রেকর্ড করতে দেয়। পোট্রেইট এবং ল্যান্ডস্ক্যাপ দুই মোডেই রেকর্ড করা যাবে। 

গ্রেডিয়েন্ট প্যালেট ব্যবহার করে ম্যাসেজ অ্যানিমেট:
বার্তা পাঠানোর সময়, বিভিন্ন রঙের গ্রেডিয়েন্ট ব্যবহারের মাধ্যমে বার্তাগুলোকে একটি অ্যানিমেশনে পরিণত করার জন্যেও নতুন ফিচার যুক্ত হয়েছে।

ইমোজির সাথে মিল রেখে জিফ (GIF) নির্বাচন:
এই ফিচারের মাধ্যমে একটি ইমোজি বা স্টিকারের পরিবর্তে ব্যবহারকারীরা এখন একটি অনুরূপ অর্থ সহ একটি জিফ (GIF) চিত্র নির্বাচন করতে এবং পাঠাতে পারবেন।

 

স্ট্যাটাসবার থেকে স্টিকার বেছে নেওয়ার সুযোগ:
শিরোনাম দেখেই যা বুঝে নেওয়া যায়। কারণ, গিজ চায়নাতে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, এই ফাংশনটি কৌতূহলী; যদিও এর উদ্দেশ্য এখনো খুব স্পষ্ট নয়।  

এর আগে চলতি মাসের শুরুর দিকেই অ্যাপটিতে ১ হাজার মানুষকে একসাথে গ্রুপ কলে নেওয়ার মত ফিচার আপডেট করা হয়। এই ফিচারটির উদ্দেশ্য হলো ই-লার্নিং এবং অন্যান্য অনলাইন কমিউনিকেশনকে সহজ করা। আর এবার 


ইত্তেফাক/আরকে