ডামুড্যায় গ্রামীণ সড়ক বেহাল

ডামুড্যা (শরীয়তপুর) সংবাদদাতা

পিচ উঠে খানাখন্দে বেহাল দারুল আমান ইউনিয়ন পরিষদের অধীনে থাকা চর নারায়ণপুরের গ্রামীণ সড়ক। দীর্ঘদিনেও সড়কটি সংস্কার না হওয়ায় বিপাকে পড়েছেন এ পথে চলাচলকারীরা। স্থানীয় হাশেম হাওলাদার বলেন, এই সড়কটি দিয়ে প্রতিদিন কৃষকরা বিভিন্ন কাঁচামাল বিক্রি করতে ডামুড্যা বন্দরে আসেন। কিন্তু পাঁচ বছর ধরে সড়কটির পিচ ওঠে খানাখন্দ হয়ে আছে। কোনো সংস্কার হয় না। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এ বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যান মোক্তার হোসেন খান বলেন, সড়কটির টেন্ডার হয়েছে। সড়কটির কাজ হলে এলাকা ও বিভিন্ন অঞ্চলের মানুষের যাতায়াতে সুবিধা হবে।