নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা
নাগেশ্বরীতে বন্যায় তলিয়ে গেছে নিম্নাঞ্চলের আমনের খেত। এতে বিপাকে পড়েছেন কৃষকরা। সরজমিনে দেখা যায় বেরুবাড়ী ইউনিয়নের খামার নকুলা, মাদার দোলা, ভুসির দোলা, পিয়ামারির দোলা, বামনডাঙ্গার বোয়ালের ডারা, সেনপাড়া, অন্তাইপাড়, পৌরসভার পূর্ব সাঞ্জুয়ারভিটা, ভৈসতুলি, মেছনিরপাড়, মনিরচর, হরিরপাট, বানুরখামার, চৌবাড়ী, পয়রাডাঙ্গাসহ বিভিন্ন নিচু এলাকার ধানখেত পানিতে নিমজ্জিত। উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন জানান, উপজেলায় রোপণকৃত ২৪ হাজার ২২০ হেক্টর জমির মধ্যে বন্যায় তলিয়ে গেছে ৪ হাজার ৭৮৫ হেক্টর জমির ধানখেত। পানি নেমে না গেলে ক্ষতি নিরূপণ করা যাবে না।