সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় পুলিশের স্টিকার লাগানো একটি প্রাইভেটকার থেকে ৩ হাজার ৪৩০ পিস ইয়াবাসহ তিন ব্যক্তিকে আটক করেছে র্যাব। রবিবার ভোরে সাতক্ষীরা শহরের অদূরে মাগুরা মিল বাজারস্থ সুন্দরবন টেক্সটাইল মিলের ১ নম্বর গেটের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, মাহফুজ আরিফ অপু, মো. রায়হান বিপ্লব ও মো. আনিছ গাজী।
দুপুরে শহরের মিল বাজারস্থ র্যাব-৬ কোম্পানি অধিনায়কের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে র্যাব-৬ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার মো. ইশতিয়াক হোসাইন জানান, কতিপয় ব্যক্তি ভোরে পুলিশের স্টিকার লাগানো একটি প্রাইভেটকার যোগে অবৈধ মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) নিয়ে খুলনা থেকে সাতক্ষীরায় আসছে এমন গোপন সংবাদে র্যাবের অভিযানিক দল মাগুরা মিল বাজারস্থ সুন্দরবন টেক্সটাইল মিলের ১ নম্বর গেটের সামনে অবস্থান নেয়। এ সময় র্যাব ঐ প্রাইভেট কার চ্যালেঞ্জ করে তিন ব্যক্তিকে আটক করে। পরে তাদের হেফাজত থেকে ৩ হাজার ৪৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটককৃতদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।