নড়াইলে বাস চালককে কুপিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি

নড়াইল সদর উপজেলার সীমাখালী ফেরিঘাট এলাকার বাসিন্দা বাসচালক লিয়াকত সিকদারকে (৫২) কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাত ৮টার দিকে নড়াইল-লোহাগড়া সড়কের পার্শ্বে সীমাখালী এলাকা থেকে তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। লিয়াকত সীমাখালী গ্রামের সোহরাব সিকদারের ছেলে।

নিহতের ছেলে পাভেল সিকদার তার বাবার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু তদন্ত দাবি করেন।

নড়াইল সদর থানার ওসি শওকত কবির জানান, নিহতের শরীরে অসংখ্য আঘাতের চিহূ রয়েছে। ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে রেখেছে। এ ঘটনায় মামলা হয়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।