নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা
নাগেশ্বরীতে অজ্ঞাত এক যুবকের ভাসমান অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বেলা ১১টায় উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের ইসলামপুর এলাকায় দুধকুমার নদ থেকে লাশ উদ্ধার করা হয়। কালীগঞ্জ মহাবিদ্যালয়ের প্রভাষক মামুন উল হক জানান, লাশটি দুধকুমারের উজান থেকে ভেসে এসে ভোর ৬টায় বেরুবাড়ী ইসলামপুর এলাকায় স্লুইসগেটে আটকে যায়। ধারণা করা হচ্ছে এটি ভারত থেকে স্রোতের টানে ভেসে এসেছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। নাগেশ্বরী থানার ওসি তদন্ত পলাশ চন্দ্র মণ্ডল অজ্ঞাত লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।