কসবায় গাঁজাসহ দুই জন গ্রেফতার

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

কসবা উপজেলার বায়েক এলাকা থেকে শনিবার বিকালে ১০ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো—মেহেদী হাসান হূদয় ও আল আমিন।  কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভুঁইয়া জানান, পুলিশ বায়েক এলাকায় দায়িত্ব পালনকালে একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি করে। এ সময় ১০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।