ক্ষমতার পালাবদলের প্রভাবে পাকিস্তানের বিপক্ষে ওডিআই সুপার লিগের সিরিজটা স্থগিত করেছে আফগানিস্তান। তালেবানদের অধীনে প্রথম সফরে বাংলাদেশে দল পাঠাচ্ছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ও একটি চার দিনের ম্যাচ খেলবে আফগান যুব দল। তবে পূর্বনির্ধারিত সূচিতে হবে না সিরিজটা।
আগামীকাল ঢাকায় আসার কথা ছিল আফগান অনূর্ধ্ব-১৯ দলের। কিন্তু তাদের আসার তারিখ কয়েক দিন পিছিয়ে গেছে। তবে সিরিজটি স্থগিত হওয়ার শঙ্কা, সিরিজকে ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা কেটে গেছে। কয়েকদিন পিছিয়ে গেলেও সিরিজটা হচ্ছে এটুকু নিশ্চিত। গতকাল বিসিবির গেম ডেভলপমেন্ট বিভাগের ম্যানেজার এইএম কাওসার বলেছেন, ‘সিরিজটা হবে। এটা নিয়ে আর সংশয় নেই। আমরা ২-১ দিনের মধ্যেই পূর্ণাঙ্গ সূচি আপনাদেরকে জানাতে পারব।’ বাংলাদেশের নবগঠিত যুবদলের এটিই হবে প্রথম আন্তর্জাতিক সিরিজ।
০