গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সিটি করপোরেশনের ২০২১-২০২২ অর্থবছরের ২০ হাজার ৯৮৬ কোটি ২৪ লাখ ৩৬ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে উদ্ধৃত দেখানো হয়েছে ২৯৭ কোটি ৪০ লাখ ৮১ হাজার টাকা। রবিবার সকালে সিটি করপোরেশনের গাছা আঞ্চলিক কার্যালয় মিলনায়তনে মেয়র মো. জাহাঙ্গীর আলম সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, কর্মকর্তাদের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করেন। এতে সর্বমোট আয়ের পাশাপাশি ব্যয় ধরা হয়েছে ২০ হাজার ৬৮৮ কোটি ৮৩ লাখ ৫৫ হাজার টাকা। উল্লেখযোগ্য আয়সমূহ হচ্ছে বৈদেশিক সাহায্যপুষ্ট ও ডিপিপি প্রকল্প বাবদ ১৯ হাজার ৯৫২ কোটি ৭২ লাখ ২৮ হাজার টাকা। রাজস্ব খাতে ৬৩২ কোটি ৭১ লাখ ৪০ হাজার টাকা। সরকারি উন্নয়ন হিসাব খাত বাবদ ১২৫ কোটি টাকা।