ইত্তেফাক রিপোর্ট
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও প্রখ্যাত ফৌজদারি আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মসজিদে গতকাল রবিবার বাদ-আসর এই দোয়া অনুষ্ঠিত হয়। এতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, বরিশাল বিভাগীয় আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. মাগফুর রহমান, আব্দুল জব্বার ভুঁইয়া, গাজী কামরুল ইসলাম সজল, রুবেল হাওলাদার, তৌহিদুল ইসলাম, সগীর হোসেন লিয়ন, আনিসুর রহমান, জহিরুল ইসলাম সুমন প্রমুখ আইনজীবী অংশ নেন। বরিশাল বিভাগীয় আইনজীবী সমিতি এই দোয়া মাহফিলের আয়োজন করে। এই সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। তিনি বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ছিলেন। প্রসঙ্গত শারীরিক অসুস্থতা নিয়ে খন্দকার মাহবুব হোসেন হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।