আগামীতে সাড়ে ৪ হাজার প্রতিষ্ঠানে নির্বাচনের পরিকল্পনা রয়েছে ---------------------- সিইসি

প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নুরুল হুদা বলেছেন, আগামীতে স্থানীয় সরকারের অধীনে ইউনিয়ন পরিষদ, উপজেলা ও পৌরসভা নির্বাচনের পরিকল্পনা রয়েছে। এ নির্বাচন অনেক বড় নির্বাচন, এতে সাড়ে ৪ হাজার প্রতিষ্ঠানের নির্বাচন হবে। মাঠ পর্যায়ের তথ্য উপাত্ত নিয়ে আগামী ২ সেপ্টেম্বর কমিশনের সভা হবে। ঐ সভায় প্রথম ধাপে করোনাকালে বন্ধ থাকা প্রতিষ্ঠানগুলোতে আগে নির্বাচন হবে। দ্বিতীয় ধাপে যেগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেগুলোতে ধাপে ধাপে নির্বাচন করা হবে। গতকাল রোববার জেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে সার্কিট হাউজে, আসন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচন ও ইভিএম ব্যবহার নিয়ে সিলেট অঞ্চলের আঞ্চলিক নির্বাচন অফিসার ও জেলা নির্বাচন অফিসারদের সঙ্গে মতবিনিময় শেষে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি আরো বলেন, সিলেট অঞ্চলে এভিএম ব্যবহার কম হয়েছে। আগামী ইউনিয়ন পরিষদসহ অন্যান্য নির্বাচনে কিছু কিছু স্থানে এভিএম মেশিন ব্যবহারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।