দুর্গোত্সব উপলক্ষে ‘বিশ্বরঙ’-এ মূল্যছাড়

কয়েকদিন পরই আসছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উত্সব দুর্গাপুজা। এ উপলক্ষে ফ্যাশন ব্রান্ড ‘বিশ্বরঙ’র গ্রাহকদের জন্য থাকছে শোরুম অথবা অনলাইনের কেনাকাটায় ৩০% পর্যন্ত মূল্যছাড়। এক্ষেত্রে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের জন্য থাকছে ৩০% মূল্য ছাড়ে মানিগ্রাম এবং ওয়েষ্টার্ন ইউনিয়নের পরিসেবায় প্রবাসে বসেই দেশে প্রিয়জনকে দুর্গোত্সবের উপহার পাঠানোর সুযোগ। ২৫ আগষ্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত থাকবে এ মূল্যছাড়। তবে বিশ্বরঙ ফ্রাঞ্চাইজ শোরুমগুলোতে থাকছে না এই অফারটি। দুর্গোত্সব উপলক্ষে শাড়ি, পাঞ্জাবি, থ্রি-পিস, ফতুয়া, শার্ট ইত্যাদিতে তুলে ধরা হয়েছে দুর্গা মোটিফ, মন্ত্র, আল্পনা। পোশাকগুলোতে উত্সবের আমেজ ফুটিয়ে তুলতে উজ্জ্বল রং  ব্যবহার করা হয়েছে। প্রয়োজনে ভিজিট করুন www.bishworang.com এবং ফেসবুক পেজ bishworang fan club