ক্যাপশন নিউজ

এক্সেল টেলিকম (প্রা.) লিমিটেড কর্তৃপক্ষ সম্প্রতি ঢাকার মালিবাগে স্যামসাং কনজুমার ইলেকট্রনিকস পণ্যের নতুন আউটলেট উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সেল টেলিকমের এমডি ও লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর এবং স্যামসাং বাংলাদেশের এমডি হয়্যানসাং উসহ এক্সেল টেলিকম ও স্যামসাং বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ

 

০০০

‘এইচসিএফসি ফেজ আউট ম্যানেজমেন্ট প্ল্যান (এইচপিএমপি স্টেজ টু) প্রজেক্ট’ শীর্ষক চুক্তিতে সম্প্রতি স্বাক্ষর করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ উদ্দিন এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর গোলাম মুর্শেদ