বগুড়ায় সাড়ে ৯ কেজি গাঁজাসহ আটক ৩

স্টাফ রিপোর্টার,বগুড়া

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকা থেকে সাড়ে ৯ কেজি গাঁজাসহ তিন জনকে আটক করেছে পুলিশ। রবিবার গভীর রাতে তাদের আটক করা হয়। সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলো—লেবু মিয়া, তার স্ত্রী সিমা আক্তার এবং মহাস্থান পাথরপাড়া এলাকার মরিয়ম বেগম। শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, গড় মহাস্থান নামাপাড়া এলাকা থেকে তাদের তিন জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।