নাটোর প্রতিনিধি
নাটোরে নদীতে ডুবে রিহান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৬টায় বাড়ির পাশে হোজা নদীতে পড়ে শিশুর মৃত্যু হয়। মৃত রিহান সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকার আল-আমিন হোসেনের ছেলে। নিহত শিশুর নানা মকবুল জানান, সকালে ঘুম থেকে উঠে শিশুটির মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। রিহান বাড়ির পাশে খেলা করার কোনো এক সময় নদীতে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির সামনে প্রায় ৮০০ মিটার দূরে নদীর তীরে ভেসে ওঠে রিহানের লাশ।