ধর্ষণের অভিযোগ
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
৯৯৯ নম্বরে ফোন করে এক তরুণী তার ধর্ষণকারীকে পুলিশে ধরিয়ে দিলেন। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে। এ ঘটনায় অভিযুক্ত সোহেল রানার বিরুদ্ধে গতকাল সোমবার সকালে থানায় ধর্ষণের অভিযোগে মামলা হলে তাকে গ্রেফতার শেষে ঢাকার আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটে নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নে। অভিযুক্ত শেখ সোহেল রানা ঐ গ্রামের মজর আলীর ছেলে।
নবাবগঞ্জ থানার এএসআই সোহরাব হোসেন জানান, গত রবিবার রাতে এক তরুণী ৯৯৯-এ ফোন দিয়ে অভিযোগ করেন, তার নিকট আত্মীয় সোহেল রানা তাকে জোরপূর্বক ধর্ষণ করেছে। তিনি এর প্রতিকার চান। সংবাদ পেয়ে রাত ১টার দিকে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে সোহেল রানাকে তার বাড়ি থেকে গ্রেফতার করেন। জানা গেছে, ভুক্তভোগী তরুণীকে ডাক্তারি পরীক্ষা শেষে জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে ।