নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলকে হটিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হলেন ভারতের রোহিত শর্মা। শুক্রবার অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ২৯ বলে ৫০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে সংক্ষিপ্ত ভার্সনে সর্বোচ্চ মালিক হন তিনি।
এত দিন টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে ছিলেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল এবং রোহিত ছিলেন দ্বিতীয় স্থানে। ভারতীয় এ তারকা ব্যাটসম্যান শীর্ষে ওঠায় দ্বিতীয় স্থানে নেমে গেলেন গাপটিল।
৯২ ম্যাচে ২২৮৮ রান নিয়ে শীর্ষে রোহিত, ৭৬ ম্যাচে ২২৭২ রান নিয়ে দ্বিতীয় স্থানে গাপটিল এবং ১১১ ম্যাচে ২২৬৩ রান নিয়ে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের শোয়েব মালিক।
আরো পড়ুন: আঙুলে চোট : আপাতত নিউজিল্যান্ডে যাওয়া হচ্ছে না সাকিবের
রেকর্ড গড়া ইনিংসে ২৮ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৬তম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন রোহিত। তার ৫০ রানের ইনিংসে চারটি ছক্কা ও ৩টি চার ছিল। আর এই ম্যাচে ৭ উইকেটে জিতে সিরিজে সমতা আনে ভারত।
ইত্তেফাক/মোস্তাফিজ