সুনামগঞ্জে বাসচাপায় বৃদ্ধ নিহত

সুনামগঞ্জের দক্ষিণ উপজেলায় বাসচাপায় কটাই মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার দুপুরে দিরাই-সুনামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত কটাই মিয়া উপজেলার শরীফপুর গ্রামের বাসিন্দা। দিরাই থানার ওসি মোস্তফা কামাল এ খবর নিশ্চিত করেছেন।

 

ইত্তেফাক/এএম