ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে পশ্চিম তীরের রামাল্লায় গত রবিবার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজের বৈঠক হয়েছে। চলতি বছর জুন মাসে ইসরায়েলে নতুন সরকার গঠনের পর উচ্চপর্যায়ের নেতাদের এটাই প্রথম বৈঠক। খবর প্রকাশ করেছে আল-জাজিরা ও বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, দুই নেতার বৈঠকে গুরুত্ব পেয়েছে গাজা ও পশ্চিম তীরের নিরাপত্তা ও অর্থনৈতিক বিষয়গুলো। পরে এক টুইট বার্তায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ বলেন, ফিলিস্তিনের অংশে অর্থনৈতিক অবস্থা শক্তিশালী করতে কাজ করবে ইসরায়েল।
ফাতাহ সেন্ট্রাল কমিটির সদস্য ও ফিলিস্তিনের বেসামরিক বিষয়ক কর্তৃপক্ষের প্রধান হুসাইন আল শেইখ বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ফিলিস্তিন ও ইসরায়েলের সম্পর্ক উন্নয়নে সব ধরনের সম্ভাবনা রয়েছে।
ইত্তেফাক/টিএ