রাজবাড়ীর কালুখালীতে মুরগীর খামার থেকে একটি মেছো বাঘ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে উপজেলার মাজবাড়ী ইউনিয়নের হাড়িভাঙ্গা এলাকা থেকে বাঘটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, হাড়িভাঙ্গা গ্রামের সোহাগের মুরগী ফার্মে ঢুকে মাঝে মধ্যেই মুরগী খেয়ে যেতো মেছো বাঘটি । পরে ফার্মের মালিক সোহাগ ফাঁদ পেতে রাখেন । সোমবার দিবাগত রাতে মেছো বাঘটি ওই ফাঁদে আটকা পরে। মেছো বাঘের খবর পেয়ে এলাকাবাসী ভিড় জমায়। পরে পুলিশ এসে বাঘটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কালুখালী থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হাসান জানান, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ বাঘটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ইতিমধ্যে বন বিভাগের সাথে যোগাযোগ করা হয়েছে। বন বিভাগের টিম রওনা দিয়েছে। তারা আসলে তাদের কাছে মেছো বাঘটি হস্তান্তর করা হবে।
ইত্তেফাক/এমএএম