নড়াইলে ট্রলি চাপায় নিহত ১

নড়াইলের কালিয়ায় ইট বোঝাই ট্রলির চাপায় ইকরামুল শেখ (২০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। শনিবার সকালে উপজেলার বৈদ্যবাটি চৌরাস্তা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইকরাম উপজেলার রায়পুর গ্রামের রিজ্জাক শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে মিনহাজ গাজী (১৯) ও মেয়ে রজিনা খানম (১৭) ভ্যান যোগে কালিয়া থেকে বাড়িতে ফিরছিলেন।পথে কালিয়ার দিকে যাওয়া দ্রুতগামী একটি ইট বোঝাই ট্রলি ভ্যানটিকে চাপা দিলে ভ্যানচালক ইকরাম ঘটনাস্থলেই নিহত হন। আহত হন ওই দুই যাত্রী। তাদের আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন: রাম মুসলমানদেরও পুর্বপুরুষ ছিলেন: রামদেব

কালিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেছেন, ট্রলিটির চালক পালিয়ে গেলেও ট্রলিটি স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ইত্তেফাক/জেডএইচ