পাকিস্তানের জনপ্রিয় ক্রিকেটার শহীদ আফ্রিদি বলেছেন, এটা নিয়ে সন্দেহ নেই তালেবানরা এবারে অনেক ইতিবাচক। এটা আগে কখনো দেখা যায়নি। আল্লাহ যদি চান, যদি সব ঠিক থাকে তবে তালেবানরা এবারে নারীদের চাকরি, লেখাপড়া, রাজনীতি সবই করতে দেবে।
আফ্রিদি বলেন, ক্রিকেট নিয়ে এখন আর কোনো সমস্যা হবে না, তালেবানরা ক্রিকেটে পূর্ণ সমর্থন দিচ্ছে এবার।
আফ্রিদীর মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা হয়, বিশেষ করে ভারতে। এর ব্যাখায় বিবিসি উর্দুকে দেওয়া সাক্ষাত্কারে আফ্রিদি বলেন, তালেবানরা অন্য সবকিছুর মতো ক্রিকেটেরও নিয়ন্ত্রণ নেবে, এতে করে আফগানিস্তানের ক্রিকেটে ভারতের আধিপত্য কমে যাবে।
তিনি বলেন, তালেবান এবার শান্তির কথা বলছে, প্রতিশোধের কথা বলছে না। প্রতিবেশি দেশগুলোর সঙ্গেও ভালো সম্পর্ক রাখার কথা বলছে। আফ্রিদির মতে, তালেবান গোষ্ঠী এবারে বুঝতে পেরেছে নারীরা সমাজের জন্য কতোটা প্রয়োজন, কারণ নারী ছাড়া সমাজ অকেজো। এটা সবাই জানে যে শিক্ষিত নারী মানে শিক্ষিত সমাজ।
ইত্তেফাক/টিআর