রাবি শিক্ষার্থীর আকস্মিক মৃত্যু

বুকের ব্যথা উঠে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জামিউল হাসান (২৩) নামে এক শিক্ষার্থীর আকস্মিক মৃত্যু হয়েছে। শুক্রবার রাত আটটার দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার লাশ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জামিউল হাসান ইংরেজি বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী।তিনি সিরাজগঞ্জের শাহজাদপুরের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে। নগরীর ভদ্রা এলাকার একটি মেসে থাকতেন তিনি।

জামিউলের বন্ধু অনিক জানান, ‘জামিউল সুস্থ ছিলেন। শুক্রবার সন্ধ্যায় হঠাৎ বুকে ব্যথা ওঠে। এ সময় তিনি গ্যাস্ট্রিকের ব্যথা ভেবে ওষুধ খান। কিন্তু বুকের ব্যথা না কমায় মেসের বন্ধুরা তাকে রামেক হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

আরও পড়ুনঃ বিদ্যালয়ে বিনা ছুটিতে অনুপস্থিত থাকায় ৭ শিক্ষক বরখাস্ত

এ বিষয়ে জানতে চাইলে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সাখাওয়াত হোসেন বলেন, ‘আমি হাসপাতালে গিয়েছি। তার মৃত্যুর কারণ জানা যায়নি। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।’

ইত্তেফাক/নূহু