কর্নেল শহীদ ও তার স্ত্রীর ১০ বছরের কারাদণ্ডাদেশ

রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় পলাতক লে. কর্নেল (বরখাস্ত) শহীদ উদ্দিন খান ও তার স্ত্রী ফারজানা আনজুমের দশ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। 

আজ বুধবার (১ সেপ্টেম্বর) ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ সৈয়দা হাফছা ঝুমার আদালত এই রায় ঘোষণা করেন।

আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলায় খোরশেদ আলম পাটোয়ারী ও সৈয়দ আকিদুল আলীকে খালাস দেন আদালত। একইসঙ্গে পলাতক আসামি শহীদ উদ্দিন খান ও তার স্ত্রী ফারজানার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আসামিদের বসতবাড়ির শয়নকক্ষ থেকে এক হাজার টাকার তিন বান্ডিল আসল নোট পাওয়া যায়, যার পরিমাণ তিন লাখ টাকা। এছাড়াও এক হাজার টাকার তিন বান্ডিল জাল নোট পাওয়া যায়, যার পরিমাণও তিন লাখ টাকা। এই ঘটনায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(এ) ধারায় মামলাটি দায়ের করা হয়। মামলায় অভিযোগপত্রে থাকা ২১ জন সাক্ষীর মধ্যে আদালতে বিভিন্ন সময়ে ১০ জন সাক্ষী দিয়েছেন। সর্বমোট ১৩ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।

ইত্তেফাক/কেকে