মুহম্মদ আনিসুল হক
২ সেপ্টেম্বর ২০২১ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার
আজ ১৮ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ এবং ২৩ মহরম ১৪৪৩ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৪০ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ১৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ ও চন্দ্র। আপনার শুভ সংখ্যা: ২ ও ৫। শুভ বার: সোম ও বুধ। শুভ রত্ন: মুক্তা ও পান্না। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। প্রয়োজনে প্রতিবেশীদের সহযোগিতা পেতে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
পড়াশোনায় আনন্দ পাবেন। বাড়িতে অতিথি আসতে পারে। মূল্যবোধ বজায় রাখুন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
নিজেকে যথাযথভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকবে। কাউকে প্রথম দেখায় ভালো লাগতে পারে। দাম্পত্য সুসম্পর্ক বজায় থাকতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
পুরনো কোনো রোগের পুনরাক্রমণ দেখা দিতে পারে। অবহেলা না করে যথাযথ চিকিত্সা নিন। ব্যয় কমানোর চেষ্টা করুন। মামলা-মোকদ্দমা থেকে নিজেকে বিরত থাকুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বাড়তে পারে। বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
সামাজিক কাজে নিজেকে সম্পৃক্ত করতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। পিতার শারীরিক অবস্থা ভালো থাকতে পারে। চাকরিজীবীদের জন্য সময় অনুকূল থাকতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পেতে পারে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। সামাজিক সংকট এড়িয়ে চলুন। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। অংশীদারি কারবারে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। বিক্রি-বাণিজ্যে লাভযোগ আছে। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। রোমান্স ও বিনোদন শুভ।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। পরিমিত আহার করুন। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। সীমা লঙ্ঘন করা থেকে বিরত থাকুন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে কারো কারো সন্তান হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দিনটি মোটামুটি শুভ সম্ভাবনাময়। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। মন ভালো থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে।