রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
ভারতের আসাম ও মেঘালয় প্রদেশের বন্যার পানি ব্রহ্মপুত্র নদ দিয়ে বাংলাদেশে প্রবেশ এবং অতিরিক্ত বৃষ্টিতে ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে রৌমারীতে বিপত্সীমার ৪২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ৮০ হাজার মানুষ পানিন্দি হয়ে পড়েছে। উপজেলার বাইটকামারী গ্রামের হেলাল ও আব্দুর রহমান বলেন, তাদের বাড়ি বাঁধের ভেতরে থাকলেও স্লুইসগেট বন্ধ না করায় ধান পানিতে তলিয়ে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান বলেন, বন্যার ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ এখনো পাওয়া যায়নি। তবে হটলাইন ৩৩৩এ ফোন দিলে খাবার তার বাড়িতে পৌঁছে দিই।