ধোবাউড়া (ময়মনসিংহ) সংবাদদাতা
ধোবাউড়ার কলসিন্দুর-শিবগঞ্জ পাকা রাস্তা খানাখন্দে বেহাল হয়ে পড়েছে। এদিকে এ রাস্তায় নির্মিত জলব্রিজটি ছয় বছর ধরে ভেঙে গেলেও সংস্কার হয়নি। গামারীতলা ইউনিয়ন পরিষদ কলসিন্দুর শিবগঞ্জ পাকা রাস্তায় জলব্রিজটি নির্মাণ করে। কিন্তু ভারী যানবাহন চলাচল করায় ছয় বছর আগে এটি ভেঙে যায়। ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান বলেন, তিনি এ ব্যাপারে বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন। কিন্তু কাজ হচ্ছে না। উপজেলা প্রকৌশলী শাহিনূর ফেরদৌস বলেন, বন্যা পুনর্বাসন প্রকল্পের আওতায় রাস্তাটি সংস্কারের প্রস্তাব পাঠানো হয়েছে। তবে এখনো অনুমোদন হয়নি। রাস্তাটি অনুমোদন হলে ব্রিজও সংস্কার হবে।