আগৈলঝাড়ায় বেইলি ব্রিজ ঝুঁকিপূর্ণ

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

আগৈলঝাড়ায় সড়ক ও জনপথ বিভাগের একটি বেইলি ব্রিজের বেইলিগুলো মরিচা ধরে বিভিন্ন স্থানে ভেঙে ছোট বড় গর্তের সৃষ্টি হওয়ায় মরণফাঁদে পরিণত হয়েছে। এ ভাঙা ব্রিজ দিয়ে শিক্ষার্থী, লোকজনসহ যানবাহন চলাচলে ঘটছে প্রতিনিয়িত দুর্ঘটনা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম জানান, ব্রিজটি সংস্কারের জন্য ইতিমধ্যে উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে। বরিশাল সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী অরুণ কুমার বিশ্বাস বলেন, ব্রিজটি অন্যত্র সরিয়ে নেওয়ার কথা ছিল। কিন্তু বিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির অপসারণ করা হয়নি। ব্রিজটি সংস্কারের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।