সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

দিনাজপুরের সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড উত্তর গোসাইপুর গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র সংযোগ স্থল শিড়িক ডাবায় সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। উত্তর গোসাইপুরসহ আশপাশের পাঁচ গ্রামের মানুষ সোমবার এ মানববন্ধন করেন। ৫ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য নরেশ চন্দ্র রায় বলেন, ২০১৭ সালের বন্যার পর সেতুর দাবি জানালে পানি উন্নয়ন বোর্ড থেকে পানি নিষ্কাশনের জন্য একটি ছোট স্লুইসগেট নির্মাণ করে দিই। স্লুইসগেটটি ছোট হওয়ায় বর্ষাকালে বেশি পানির চাপে আবাদি ফসল নষ্টসহ যাতায়াতের সময় মানুষকে দুর্ভোগে পড়তে হয়। তাই সেতু নির্মাণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।