মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা
মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের ২০২১-২০২২ আখ রোপণ মৌসুম উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে আখ রোপণ মৌসুমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের প্রধান (ইক্ষু সম্প্রসারণ ও সংগ্রহ) কৃষিবিদ গোলাম কবির। এ সময় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা, শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজল বসু, মহাব্যবস্থাপক (কৃষি) মুহম্মদ আনিস উজ্জামানসহ আখচাষিরা উপস্থিত ছিলেন। মিলস গেট সাবজোনের বিভিন্ন ইউনিটে রোপা পদ্ধতিতে (এসটিপি) ৭২টি ইউনিটে আখ রোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মুহম্মদ আনিস উজ্জামান জানান, চলতি রোপণ মৌসুমে ৫ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। চিনিকলের সাতটি সাবজোনের ৭২টি ইউনিটে একযোগে বুধবার উদ্বোধন করা হলো।