মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা
মহাদেবপুরে চলতি বোরো মৌসুমে সরকারিভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস সূত্রে জানা যায়, উপজেলায় এবার ৩ হাজার ৮৮৩ মেট্রিকটন ধান কেনার লক্ষ্যমাত্রা নিয়ে গত ২২ এপ্রিল থেকে সরকারিভাবে ২৭ টাকা কেজি দরে ধান সংগ্রহ অভিযান শুরু হয়। শুরু থেকে সংগ্রহ অভিযানের শেষ দিন গত ৩১ আগস্ট পর্যন্ত ধান সংগ্রহ হয়েছে মাত্র ১৯৯ মেট্রিক টন। তবে এ উপজেলায় সরকারিভাবে চাল সংগ্রহের লক্ষমাত্রা অর্জিত হয়েছে বলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে। এ উপজেলায় এবার চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২০ হাজার মেট্রিক টন। উপজেলা ধান চাল ক্রয় কমিটির সদস্য সচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শওকত জামিল প্রধান বলেন, সরকার নির্ধারিত দামের চেয়ে বাজারে ধানের দাম বেশি থাকায় ধান সংগ্রহ ব্যর্থ হয়েছে।