রাজশাহী মহানগরীর টিকাপাড়া এলাকার সড়ক। ভাঙাচোরা হওয়ায় দুর্ভোগের শেষ নেই টিকাপাড়া, সাধুর মোড়, মোন্নাফের মোড়সহ আশেপাশের এলাকার মানুষদের। সড়কটি সাগরপাড়া বটতলা থেকে নর্দান মোড় অবধি বিস্তৃত এবং এই সড়কে সব ধরনের বাহন চলাচল করে। এটি গুরুত্বপূর্ণ সড়ক হওয়ার পরেও দীর্ঘদিন ধরে সংস্কার বিহীন অবস্থায় পড়ে আছে। একটু বৃষ্টি হলেই সড়কের খানাখন্দে পানি জমে চলাচলে বিঘ্ন ঘটায়। এমন দুর্ভোগ থেকে পরিত্রাণ পেতে সড়কটি দ্রুত সংস্কার করতে সিটি করপোরেশনের প্রতি বিনীত আবেদন জানাচ্ছি।
মো. তামিম সিফাতুল্লাহ, সাধুর মোড়, রাজশাহী