দুর্ঘটনা, রক্তশূন্যতা বা কোনো অপারেশনের ক্ষেত্রে রক্তের চাহিদা এখন খুব সহজেই একেবারেই বিনামূল্যেই মেটানো সম্ভব হচ্ছে। মানুষকে সাধ্যমতো এ বিষয়ে সেবা নিশ্চিত করতে অনলাইন পাটফর্ম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে রক্ত অতিদ্রুত খুঁজতে নানা রকম সংগঠন আত্নপ্রকাশ করেছে। মনুষ্যত্ববোধের দুর্দান্ত এ প্রকাশ নিঃসন্দেহে মানুষের রক্তের প্রয়োজনে অসাধারণ ভূমিকা পালন করছে। দুর্ভাগ্যবশত, এই সহজলভ্যতার সুযোগে একটি গোষ্ঠী সক্রিয় অপতত্পরতায়। তারা ডোনার হিসেবে নিজেরা রোগীর স্বজনের সঙ্গে যোগাযোগ করে যাতায়াত খরচ বা অসহায়ত্বের সুযোগ নিয়ে নানা রকম অর্থ দাবি করে। পরবর্তী সময়ে প্রয়োজনে যোগাযোগ করলে তাদের আর পাওয়া সম্ভব হয় না। একাধিক ব্যক্তির সঙ্গে ঘটনাগুলো ঘটেছে। তাই এটা স্পষ্ট যে এর পেছনে রয়েছে সঙ্গবদ্ধ কোনো চক্র। এ অবস্থায়, প্রশাসনের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি আইনের যথাযথ বাস্তবায়ন চাই।
অনন্য প্রতীক রাউত, শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা