বিজিএমইএ ও এভারকেয়ারের মধ্যে ‘বিগফোর’ উদ্যোগে সমঝোতা স্মারক স্বাক্ষর

বিগফোর উদ্যোগ বাস্তবায়নে সম্প্রতি একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করেছে বিজিএমইএ এবং এভারকেয়ার। বিগফোর হচ্ছে একটি স্বাস্থ্য উদ্যোগ, যার লক্ষ্য হচ্ছে, সরকারি ও বেসরকারি সংস্থার সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে অসংক্রামক রোগ মোকাবিলা করা। বিজিএমইএ গুলশান অফিসে এভারকেয়ারের পক্ষে চিফ মার্কেটিং অফিসার ভিনয় কাউল এবং বিজিএমইএ এর পক্ষে সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এসময় বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, সহসভাপতি মিরান আলী, পরিচালক মো. মহিউদ্দিন রুবেল ও তানভীর আহমেদ, সাবেক পরিচালক আশিকুর রহমান তুহিন এবং এভারকেয়ারের পক্ষ থেকে এ এম আবুল কাসেম রনি, ডিজিএম, কর্পোরেট মার্কেটিং ও মো. ইফতেখার হোসেন, অ্যাসিস্টেন্ট ম্যানেজার উপস্থিত ছিলেন। সমঝোতা স্মারকের আওতায় এভারকেয়ার হাসপাতাল ঢাকা ও এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম বিজিএমইএ-এর সদস্য প্রতিষ্ঠানসমূহের উদ্যোক্তা ও কর্মকর্তা-কর্মচারীদেরকে (প্রযোজ্য ক্ষেত্রে) স্বাস্থ্যসেবা প্রদান করবে। এর মধ্যে সময়মতো ও সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ থাকবে।-প্রেস বিজ্ঞপ্তি