নুরুল আমিনের জোড়া গোল

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

নুরুল আমিনের জোড়া গোলে এলিট পেইন্ট রাবেয়া-সিরাজ কিশোর ফুটবলের সুপার থ্রির স্বপ্ন দেখছে হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার কিশোর ফুটবলরাররা। গতকাল বুধবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের একমাত্র খেলায় হাটহাজারী উপজেলা ২-১ গোলের জয় পায় কিষোয়ান স্পোর্টস ক্লাবের বিপক্ষে।

সায়েদ হোসেনের দেওয়া গোলে খেলার ৫৩ মিনিট পর্যন্ত এগিয়ে কিষোয়ান স্পোর্টস ক্লাবের কিশোরেরা। কিন্তু নিজেদের গোলরক্ষক আনাসুল ইসলামের ব্যর্থতায় পরবর্তীতে ২ গোল হজম করে দুই খেলায় ২ পয়েন্ট নিয়ে কিশোর ফুটবলের মিশন শেষ করতে হয় তাদের। আজকের খেলা ঃ সাউথ অ্যান্ড ক্লাব নওজোয়ান গ্রীন এবং চান্দগাঁও স্পোর্টিং ক্লাব ও আবদুস সোবহান ফুটবল দল।