কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের কালীগঞ্জে এক কিলোমিটার সড়কের দুই পাশে ১ সহস্রাধিক তালের বীজ ও চারা রোপণ করা হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন কালীগঞ্জ কল্যাণ সংস্থার (কেকেএস) উদ্যোগে পৌর এলাকার দেওয়ালেরটেক সড়কে বজ্রপাত প্রতিরোধে এই তালের বীজ ও চারা রোপণ করা হয়। এর আগে ঐ সড়কে তালের বীজ ও চারা রোপণের উপকারিতা নিয়ে পথসভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সভাপতি ইঞ্জি:জসিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোফাজ্জল হোসেন আখন্দ মোমেন, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, সংগঠনের সাধারণ সম্পাদক মাশহুদুর রহমান প্রমুখ। এ সময় সাংবাদিক বিল্লাল হোসেন, রিয়াদ হোসাইন, সংগঠনের সদস্য অ্যাডভোকেট আতিকুর রহমান, মুুজিবুর রহমান, সিরাজুল হক ভূঁইয়া, আরিফ আমান ভূঁইয়া, কাজী রোমান প্রমুখ উপস্থিত ছিলেন।