বিশেষ প্রতিনিধি
রাজধানীর খিলগাঁও খিদমাহ হাসপাতাল এলাকায় রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় শিহাব উদ্দিন (২২) নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, শিহাব উদ্দিন র্যাব-৩ সিপিসি-১-এর মেস বয় ছিলেন। সকালে বাজার করতে যাওয়ার সময় খিদমাহ হাসপাতালের সামনের রেললাইন পার হতে গেলে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন তিনি। গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে সকাল ৭টায় চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে র্যাবের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা রয়েছে।