কেরানীগঞ্জে একাধিক মামলার আসামি গ্রেফতার

কেরানীগঞ্জ (ঢাকা) সাংবাদদাতা

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় অস্ত্র, গুলি ও ইয়াবাসহ একাধিক মামলার আসামি মুসলিমকে গ্রেফতার করেছে র্যাব-১০। র্যাব-১০-এর অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) মাহফুজুর রহমান বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া এলাকা থেকে মো. মোসলেম উদ্দিন ওরফে মুসলিমকে (৩৮) গ্রেফতার করা হয়।