নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারী বিধিমালা মোতাবেক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড দিনাজপুরের আওতাধীন গোবিন্দগঞ্জ উপজেলার বিরাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক, অফিস সহায়ক, পরিচ্ছন্নতাকর্মী ও আয়া এই ৪টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। আগ্রহী প্রার্থীগণকে এই বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সভাপতি বরাবর সহস্তে লিখিত আবেদনপত্রের সাথে বিরাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের চলতি হিসাব নং সোনালী ব্যাংক ১৫০ এর অনুকূলে ১০০০/- (এক হাজার) টাকার ব্যাংক ড্রাফট ও যোগ্যতার সকল প্রমাণাদীর ফটোকপিসহ আবেদন করার জন্য অনুরোধ করা হলো। —সভাপতি। সিকে-৮৪২
নিয়োগ বিজ্ঞপ্তি (৩য় বার): বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো এম.পি.ও নীতিমালা ২০১৮ খ্রি. সংশোধিত ২৩ নভেম্বর ২০২০ খ্রি. এবং ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় বিধি অনুযায়ী কেথুড়ী বি. এফ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা, ডাকঘর-কেথুড়ী বাজার, উপজেলা রামগঞ্জ, জেলা লক্ষ্মীপুর এর জন্য একজন অধ্যক্ষ নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীগণকে ১০০০/- (এক হাজার) টাকার পে-অর্ডার (অফেরতযোগ্য) ও প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে অত্র মাদ্রাসার সভাপতি বরাবর আবেদন করতে হবে। পূর্বে আবেদনকারীদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। —সভাপতি। সিকে-৮৪৩