নরসিংদী প্রতিনিধি
গতকাল বুধবার ৩০তম দিন পূূর্ণ হলো নরসিংদীর ‘মেহমানখানার’। প্রতিদিন সাড়ে ৪ শতাধিক মানুষকে আপ্যায়ন করা হয়েছে এখানে। দুপুরে পেটভরে খিচুড়ি খেয়ে মহাআনন্দিত তারা। করোনাকালীন অসহায় কর্মহীন ও অনাহারীরা বিনা মূল্যে এক বেলা খাবার খেতে পেয়ে খুবই খুশি। গত ৩ আগস্ট থেকে শুরু করে গতকাল বুধবার ১ সেপ্টেম্বর পর্যন্ত ৩০ দিন একটানা প্রতিদিন সাড়ে ৪ শতাধিক অসহায় মানুষের মধ্যে এ খবার তুলে দেয় মেহমানখানা নামে প্রতিষ্ঠিত একটি সংগঠন। এর মূল উদ্যোক্তা নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মাজহারুল পারভেজ। তিনি সমমনা কয়েক জন যুবককে নিয়ে এ মেহমানখানা পরিচালনা করে আসছেন। মেহমানখানায় উপস্থিত থেকে প্রতিদিন এ কর্ম পরিচালনা করেছেন নরসিংদী মডেল কলেজের গণিত বিভাগের প্রধান অধ্যাপক মহসিন শিকদার, জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহাগ, শিক্ষক নূরউদ্দিন বাদশা, অধ্যাপক এস এইচ মিরন, প্রভাষক সাইফুল ইসলাম, শিক্ষক সজীব মিয়া প্রমুখ।