নবীর উদ্দিন
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কুষ্টিয়া জেলা শাখার জনসংযোগ বিষয়ক সম্পাদক, ভেড়ামারা উপজেলা শাখার সাবেক সভাপতি ও ভেড়ামারা কলেজ পরিচালনা পর্ষদের সদস্য নবীর উদ্দিন নবী গতকাল বুধবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি....রাজিউন)। তার মৃত্যুতে গভীরশোক প্রকাশ করেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবীর টুটুল প্রমুখ।