জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ১৬-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ১৬-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবু সায়েমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. মোয়াজ্জেম হোসেন, বিশেষ অতিথি কর অঞ্চল-১৪ ঢাকা উপ-কর কমিশনার মো. মেহেদী মাসুদ ফয়সাল, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের মহাসচিব মো. রুহুল আমিন, বাংলাদেশ সচিবালয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. হেলাল উদ্দিন, বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মো. ইব্রাহিম খলিল, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কর্মচারী পরিষদের সভাপতি মো. সুরতুজ্জামান।
এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবু সায়েম সরকারের কাছে পেশকৃত ৯ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। —প্রেস বিজ্ঞপ্তি