প্রধানমন্ত্রীর ত্বরিত পদক্ষেপেই করোনা নিয়ন্ত্রণে ... বিএসএমএমইউ উপাচার্য

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, বিশ্বে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্বরিত পদক্ষেপ নিয়েছেন। তার বিচক্ষণ ও বলিষ্ঠ নেতৃত্বের কারণেই দেশে করোনা ভাইরাসের সংক্রমণ যেমন নিয়ন্ত্রণে রয়েছে, তেমন অর্থনীতির চাকাও সচল রয়েছে। গতকাল বুধবার বিএসএমএমইউর শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত প্রধানমন্ত্রীর পক্ষ থেকে করোনা-যোদ্ধা চিকিত্সকদের জন্য বিশেষ উপহার সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নজরুল ইসলাম খান, সহকারী পরিচালক (হাসপাতাল) পবিত্র কুমার দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।