ড্রাগন রাজার দেশে

ভুটানের প্রাকৃতিক সৌন্দর্যকে খালি চোখে দেখলে আপনার মনে হতেই পারে কোনও বিখ্যাত চিত্রকর তুলির টানে এই দেশটাকে নিজের হাতে সাজিয়ে তুলেছেন।পাহাড়ের গায়ে নানা রঙের কাঠের তৈরি ছোট ছোট বাড়ি, ভুটানের সংস্কৃতি এই সমস্ত কিছু আপনাকে মুগ্ধ করবেই।

ছোট্ট এবং ছবির মতো সাজানো প্রতিবেশী দেশ ভুটান থেকে ঘুরে আসুন কিছু দিনের জন্য। কারণ, ভুটান শুধু চোখ ভোলানো দেশ নয়, মন ভোলানোর দেশ।  

বিমানে গেলে ভুটানে কোন ভিসার ঝামেলা নেই, শুধু পাসপোর্ট থাকলেই প্লেনের টিকিট কেটে সরাসরি চলে যেতে পারবেন। সড়ক পথে ভুটান ভ্রমনের ক্ষেত্রে ইন্ডিয়ান ট্রানজিট ভিসা নিতে হয়।ভুটান যেতে বাংলাদেশিদের ভিসা লাগে না তাই প্রতিবছর অসংখ্য পর্যটক ভুটান ঘুরতে যান।

ভুটানের প্রতিটি শহর একেকটি ভ্যালিতে অবস্থিত, আর ভুটানের প্রতিটি ভ্যালি স্বকীয় বৈশিষ্ট্যের অধিকারী, প্রতিটি বাড়ির সৌন্দর্য একটি থেকে আরেকটি আলাদা। এছাড়া ভুটানে কোথাও কোনো মসজিদ ও মুসলিম রেস্টুরেন্ট আপনার চোখে পড়বে না।

ভ্রমণের জন্য যথেষ্ট পরিমাণে গরম জামাকাপড় ও সোয়েটার, জুতো, ওষুধ সামগ্রী(যা উচ্চতা থেকে অসুস্থতায় জন্য ব্যবহূত ওষুধ) সঙ্গে নিতে কিন্তু একদম ভুলবেন না ।এছাড়াও, অন্তত ৬ মাসের বৈধতা যুক্ত পাসপোর্ট বা বৈধ ভোটার কার্ডটি সঙ্গে রাখবেন; এইগুলোর সাহায্যে সহজেই ভ্রমণের অনুমতি মিলে যাবে।

ভুটানের মানুষ অতিথিবৎসল, সুমিষ্ট ব্যবহার, সরল জীবনযাত্রা ও তাদের সংস্কৃতি আপনাকে মুগ্ধ করবেই। ভুটানে গেলে আপনার মনে হতেই পারে যে সর্বদা তারা যেন নিজেদের প্রবেশদ্বারে প্রতীক্ষারত আছেন অতিথিদের স্বাগত জানানোর জন্য।

দেশের রাজধানী থিম্পুতে প্রচুর যানবাহনের যাতায়াত থাকলেও রাস্তাগুলো যানজটবিহীন, আর সবচেয়ে অবিশ্বাস্য হল এই এই দেশটির কোথাও একটিও ট্রাফিক লাইট আপনার চোখে পড়বে না। কেবলমাত্র এখানকার প্রধান রাস্তাগুলো কিছু ট্রাফিক পর্যবেক্ষক দ্বারা পরিচালিত।ভুটানে গাড়ির হর্ন বাজানো ও অধিক দ্রুততায় গাড়ি চালানো দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হয় ।এখনও ভুটানের ৬০% অঞ্চল জঙ্গল ও পাহাড়ের পরিমণ্ডলে আবদ্ধ

ইত্তেফাক/এফএস