তানভীর আহাম্মেদ
১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। প্রেমিক-প্রেমিকা না থাকলে এই দিনটিকে অর্থহীন মনে হতে পারে। অথচ একটু বুদ্ধি খাটিয়ে দিনটিকে অর্থময় করে তুলতে পারেন।
v বাড়িতে গোলাপ গাছ থাকলে ফুল নিয়ে পার্ক অথবা অন্য কোনো বিনোদন পার্কে চলে যান। দেখবেন জীবনে যত গাছ লাগিয়েছেন, তার জন্য যা খরচা হয়েছে, সেসবও উঠে আসবে একদিনে। গোলাপ গাছ না থাকলে একটু ইনভেস্ট করে পাইকারি দরে গোলাপ নিয়ে আসুন। প্রফিটেবল বিজনেস বলে কথা!
v ভালোবাসা দিবস তো ফেব্রুয়ারি মাসেই পালিত হয়। আর ফেব্রুয়ারি মাসে যেহেতু বইমেলারও আমেজ থাকে চারদিকে, তাই রোমান্টিক কিছু বই নিয়ে বসে যান পার্কের পাশে বা রাস্তাঘাটে। এর সঙ্গে রাখতে পারেন বই আর ভালোবাসা নিয়ে কিছু ভালো উক্তিওয়ালা ব্যানার। ব্যবসা ভালো চলবে বলে আশা করা যায়।
v আপনার মতো সিঙ্গেল আরও ২-৪ জন বন্ধু থাকলে আরেকটা বিজনেস প্ল্যান দেওয়া যেতে পারে। সেলফি কর্নার। লাল রঙে আকর্ষণীয় করে সাজিয়ে বানাতে পারেন সেলফি তোলার স্টেজ।
v আপনি কি নিজেকে কবি ভাবেন? কিন্তু কেউ আপনার কবিতার সম্মান দেয় না! কোথাও আপনার কবিতা ছাপে না! সেই কবিতায় কোনো মেয়েও পটে না! আপনার জন্যও একটা আইডিয়া আছে। যে কবিতার কোনো গ্রহণযোগ্যতা নেই, তা রেখে কী করবেন! প্রেমের কবিতাগুলো নিয়ে চলে যান প্রেমিকদের কাছে। হালকা মার্কেটিং করে বেচে দিন। তারা নিজেদের নামে চালিয়ে দিয়ে উত্সর্গ করুক তাদের জিএফদের। তাদের ভালোবাসাও গভীর হলো, আপনিও পকেট ভর্তি করলেন।