১০ শিল্পী পেলেন প্রধানমন্ত্রীর প্রণোদনা

নাগেশ্বরীতে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার করোনা কালীন আর্থিক সহায়তা পেলেন ১০ জন গরীব, অসহায় ও দু:স্থ শিল্পী। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) তাদের এ উপহার প্রদান করা হয়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে তাদের প্রত্যেককে আড়াই হাজার করে টাকা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের হাতে এ উপহার তুলে দেন নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক লিটন চৌধুরী, উপজেলা প্রশাসন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওমর ফারুক মণ্ডল, বেরুবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল মোত্তালেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সার্টিফিকেট সহকারি নিহার রঞ্জন ব্যানার্জী প্রমুখ।

ইত্তেফাক/এএইচপি