ফায়ার স্টেশন স্থাপন করা জরুরি

কুমিল্ল­া জেলার নাঙ্গলকোট উপজেলায় অগ্নিকাণ্ড প্রায়ই ঘটে। সম্প্রতি হেসাখাল ইউনিয়ন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়। এই উপজেলায় ফায়ার সার্ভিসের ব্যবস্থা না থাকায়  অগ্নিনির্বাপণে বিলম্ব হয়ে যায়। এছাড়াও ঢালুয়া বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডেও শতাধিক দোকান পুড়ে ছাই হয়। ঘন ঘন অগ্নিকাণ্ডে নাঙ্গলকোটবাসীর জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাই নাঙ্গলকোটে ফায়ার স্টেশন স্থাপন এখন সময়ের দাবি। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. মারুফ মজুমদার, নাঙ্গলকোট, কুমিল্ল­া