ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৫টির বা ২৮ দশমিক ১৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। গতকাল গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের দিন বুধবার গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের ক্লোজিং দর ছিল ৯ দশমিক ৬০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর ইউনিটের ক্লোজিং দর দাঁড়ায় ৮ দশমিক ৭০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ারদর ০ দশমিক ৯০ টাকা বা ৯ দশমিক ৩৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯ দশমিক ২৭ শতাংশ, পূরবী জেনারেল ইনসিওরেন্সের ৫ দশমিক ৬১ শতাংশ, বিচ হ্যাচারির ৪ দশমিক ৩১ শতাংশ, আমান ফিডের ৪ দশমিক ২৭ শতাংশ, জনতা ইনসিওরেন্সের ৩ দশমিক ৮৭ শতাংশ, কর্ণফুলি ইনসিওরেন্সের ২ দশমিক ৯৭ শতাংশ, তাকাফুল ইসলামী ইনসিওরেন্সের ২ দশমিক ৭২ শতাংশ, সুহূদের ২ দশমিক ৭১ শতাংশ এবং রিপাবলিক ইনসিওরেন্সের শেয়ারদর ২ দশমিক ৬৯ শতাংশ কমেছে।