গুনগুনিয়ে গাই
ফুলের মধু খাই
দেখতে আমি কালো,
ফুলের বাগান জুড়ে
বেড়াই উড়ে উড়ে
উড়তে লাগে ভালো।
চিনলে নাকি আমায়?
ফুলে ফুলে উড়ি?
কালো বলে হেলায়
বোলো না, ‘ধুত্তুরি।’
চিনলে নাকি তোমরা?
আমি হলাম ভোমরা।
গুনগুনিয়ে গাই
ফুলের মধু খাই
দেখতে আমি কালো,
ফুলের বাগান জুড়ে
বেড়াই উড়ে উড়ে
উড়তে লাগে ভালো।
চিনলে নাকি আমায়?
ফুলে ফুলে উড়ি?
কালো বলে হেলায়
বোলো না, ‘ধুত্তুরি।’
চিনলে নাকি তোমরা?
আমি হলাম ভোমরা।