মো. সালাহউদ্দিন
দৈনিক ইনকিলাবের সাবেক প্রধান ফটোসাংবাদিক ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য মো. সালাহউদ্দিনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে মরহুমের নিজ বাসভবন ৬০/২, বংশাল, ঢাকায় কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সুনীতি রানী দাস
একুশে টেলিভিশনের (ডিজিটাল) বিপণন ব্যবস্থাপক কার্ত্তিক চন্দ্র দাসের মাতা সুনীতি রানী দাসের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৩ সেপ্টেম্বর। এ উপলক্ষ্যে আজ পারিবারিকভাবে স্থানীয় মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়েছে। তিনি ঝালকাঠির নলছিটির হরি মন্দির পরিচালনা কমিটির সভাপতি পরেশ চন্দ্র দাসের সহধর্মিণী।